ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নেইমারকে নিয়ে সুখবর দিল পিএসজি

ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের বর্ণিল সময়গুলোতেই ইনজুরির কবলে পড়েছেন তিনি। এতে গুরুত্বপূর্ণ সব ম্যাচ থেকে ছিটকে পড়তে হয়েছে এ ফরোয়ার্ডকে।

পায়ের গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্রাচে ভর করে গ্যালারিতে বসেই দলের শোচনীয় হার দেখতে হয়েছে। যে হারের কথা হয়তো সহজেই ভুলতে চাইবেন না তিনি।

অবশেষে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। শুক্রবার সকালে নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এদিন পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে, আপাতত তিনি বিশ্রামে আছেন।

দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার। বর্তমানে সেখানেই চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন নেইমার।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় এ ফরোয়ার্ডের।

এরপর ফরাসি ক্লাব জানায়, ইনজুরির জন্য নেইমারের অস্ত্রোপচারই করাতে হবে। এজন্য আগামী ৩ থেকে ৪ মাস মাঠে দেখা যাবে না নেইমার জুনিয়রকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নেইমারকে নিয়ে সুখবর দিল পিএসজি

আপডেট টাইম : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩