ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

পথচলা শুরু করলো অভিনয় শিল্পী সংঘের নতুন কার্যকরী পরিষদ

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: পথচলা শুরু করলো অভিনয় শিল্পী সংঘের নতুন কার্যকরী পরিষদ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ, বৃন্দাবন দাস। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, টেলিভিশন প্রোগাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজু মুনতাসির, সাধারণ সম্পাদক ইরেশ জাকের, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা ও নাটকের অন্যান্য সংগঠনের নেতাসহ নাট্যাঙ্গণের প্রবীণ ও এ সময়ের শিল্পীরা।
উপস্থিত ছিলেন- নাট্যজন মামুনুর রশীদ, ড. ইনামুল হক, দিলারা জামান, শর্মিলী আহমেদ, জাহিদ হাসান, কে এস ফিরোজ, নরেশ ভূঁইয়া, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি প্রমুখ।
নির্বাচনে যারা অংশগ্রহণ করেন সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে চাই এবার। যতদ্রুত সম্ভব অভিনয় শিল্পীদের পেশাদারিত্বের নিরাপত্তার ব্যবস্থা করব।’

গেল ২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ এবং ফল ঘোষণা হয়। এরপর ২৪ জুন রাতে অভিনয়শিল্পী সংঘের নিকেতন কার্যালয়ে সীমিত আয়োজনে বিজয়ী প্রার্থীরা শপথ নেন। আজ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রম শুরু হলো।

২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি হিসেবে শহীদুজ্জামান সেলিম আর সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করেন ৫১ জন অভিনয়শিল্পী।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন। অর্থ সম্পাদক নূর এ আলম, দফতর সম্পাদক মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল।

নতুন কমিটির নির্বাচিত সাত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

পথচলা শুরু করলো অভিনয় শিল্পী সংঘের নতুন কার্যকরী পরিষদ

আপডেট টাইম : ১০:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯