ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি

আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে ম্যাচ খেলতে এরই মধ্যে খেলোয়াড়রা নিজ নিজ ক্লাব ছেঁড়ে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন। পিএসজির শেষ ম্যাচের পর মেসিও আর্জেন্টিনায় পৌঁছেছেন।

লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে রেনের বিপক্ষে হেরে যায় পিএসজি, যা মেসি ক্লাবে যোগ দেয়ার পর ঘরের মাঠে প্রথম হার। এমন হারে অবশ্য পয়েন্ট টেবিলে তেমন ক্ষতি হয়নি পিএসজির। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে ফরাসি জায়ান্টরা।

এদিকে পিএসজির হয়ে শেষ ম্যাচের পরের দিনই ব্যক্তিগত চাটার্ড বিমানে করে স্বপরিবারে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। তবে তার আগে প্রীতি ম্যাচ খেলতে দেশে পৌঁছেছেন তাগলিফিকো, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওটামেন্দি এবং রদ্রিগো ডি পল।

পানামার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলার পাঁচ দিনের মাথায় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-মারিয়ারা। কিরাসাওয়ের বিপক্ষে ২৮ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা। চলতি মাসেই এই দুই প্রতিপক্ষের নাম জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি

আপডেট টাইম : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩