ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কুমিল্লায় পুকুরে মিলল সাকার ফিশ, দেখতে ভিড়

কুমিল্লায় পুকুরে মাছের পোনা খেয়ে ফেলা দ্রুত বর্ধনশীল ভয়ংকর একটি সাকার ফিশ পাওয়া গেছে। অ্যাকুরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর মাছটি প্রায়ই দেখা মিলছে বিভিন্ন নদ-নদী, হাওর ও জলাশয়ে।

শুক্রবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামের শফিকুল ইসলামের পুকুরে জেলেদের জালে সাকার ফিশ মাছটি ধরা পড়ে। মাছটি ধরা পড়ার খবর পেয়ে আশেপাশের গ্রামের উৎসুক মানুষজন এটি দেখার জন্য ভিড় জমান।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাকুরিয়ামে চাষ করা বিদেশি প্রজাতির রাক্ষুসে সাকার ফিশ ছড়িয়ে পড়েছে দেশের নদী ও জলাশয়ে। দেশীয় মাছের জন্য ক্ষতিকর এই মাছটির কারণে হুমকির মুখে পড়ছে দেশের মৎস্য সম্পদ।

ঐ পুকুরের মালিক শফিকুল ইসলাম বলেন, প্রতিবছর রমজান উপলক্ষে পুকুরের মাছ ধরি। জেলেদের খবর দিয়ে সকালে পুকুরে জাল ফেলার পর মাছটি উঠে আসে। প্রথমে ভয়ংকর সাপ মনে করেছিলাম। পরে জানতে পারি এটি সাপ নয়।

স্থানীয় যুবক রিফাত, রুবেল, শুভ, ফারুকরা জানান, মাছটির কথা শুনে তারা দেখতে যান। পরে গুগলের মধ্যমে জানতে পারেন এটি সাকার ফিশ।

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, সাকার ফিশ চাষ নিষিদ্ধ করেছে সরকার। কালখড়পাড় গ্রামে যে মাছটি পাওয়া গেছে এটিকে সাকার মাউথ ক্যাটফিশ বলে অভিহিত করা হয়। জেলা মৎস্য চাষিদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে, পুকুর, জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া গেলে সেটিকে যেন ধ্বংস করা হয়। কারণ সাকার ফিশ পুকুরের অন্য মাছ খুব দ্রুত খেয়ে ফেলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কুমিল্লায় পুকুরে মিলল সাকার ফিশ, দেখতে ভিড়

আপডেট টাইম : ০৯:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩