ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ট্রাম্প ফের বৈঠকের আমন্ত্রণ জানালেন কিমকে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বৈঠকের জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আমন্ত্রণ জানিয়ে একটি টুইট করেছেন। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত মধ্যবর্তী একটি বেসামরিক স্থানে বৈঠকে বসার প্রস্তাব করেছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, জি-২০ সম্মেলন শেষে আজ শনিবার দক্ষিণ কোরিয়া সফরে যাবেন ট্রাম্প। দুইদিন তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন। সেখানে সফর করার সময়ই তিনি উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক ইস্যুতে কথা বলতে চান।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এবং স্বপ্রণোদিত হয়েই কিম জং উনের সঙ্গে এই বৈঠকের প্রস্তাব দিয়েছেন। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে তার আশা ব্যক্ত করে বিস্তারিত জানান ট্রাম্প।

বিষয়টি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যদি সে সেখানে থাকে তাহলে আমরা একে অপরকে দুই মিনিটের জন্য হলেও দেখতে পাবো, এটাই ভালো।’ এসময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সকালের নাস্তা করছিলেন।

ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন যখন বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইটের বদলে পাটকেল ছুড়ে বেইজিং আর ওয়াশিংটন এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যার কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি পড়েছে সঙ্কটের মুখে।

তবে এটা এখনো জানা যায়নি যে কর্মকর্তাদের ট্রাম্প-কিমের এই বৈঠক সম্পর্কে আগেই অবহিত করা হবে কিনা। এর আগে ২০১৭ সালে ট্রাম্প এক ঝটিকা সফরে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী ওই বেসামরিক এলাকায় (ডিএমজে) সফরে যাওয়ার চেষ্টা করলে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ট্রাম্প ফের বৈঠকের আমন্ত্রণ জানালেন কিমকে

আপডেট টাইম : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯