ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

টানা দুই ম্যাচে দাপুটে জয়ে বেশ নির্ভার বাংলাদেশ দল। প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করার সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ম্যাচের আগে ছিল না দলের অনুশীলন। বিশ্রামেই দিনটি পার করেছে লিটন-তাসকিনরা।

তবে আয়ারল্যান্ড দল ঠিকই অনুশীলন করেছে। যদিও তাদের মনোযোগ ছিল টেস্ট সিরিজ ঘিরে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাল বলে অনুশীলন করেছে আইরিশরা।

এদিকে শেষ ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি। জানিয়েছেন, লক্ষ্য থাকবে হোয়াইওয়াশেরও।

সাকিব বলেন, ‘ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সবসময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৪৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩