ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২৯ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলাটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা। যা বিক্রি হয়েছে ২৯ হাজার টাকায়।

রোববার (২ এপ্রিল) সকালে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, সকালে আনোয়ার হালদারসহ কয়েকজন নদীতে মাছ শিকারে যায়। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও কোনো মাছ পায় না। পরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। জাল তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ। সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, ‘বড় বড় মাছ নদীর গভীরে থাকে। পদ্মায় পানি কমে যাওয়ায় খাবারের সন্ধানে বড় বড় পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ওপরে এলে জেলেদের জালে আটকা পড়ে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬

২৯ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলাটি

আপডেট টাইম : ০৮:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩