ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এ জন্য ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ।

শনিবার (২৯ জুন) সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত মি. কার্লোস পেরেইরা মারকিউজ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর, ব্লু- ইকোনমি, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে পর্তুগালের দ্বি-পাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে পর্তুগালের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত কার্লোস পেরেইরা মারকিউজ পর্তুগালের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকারও প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে : স্পিকার

আপডেট টাইম : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯