ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোমবার এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদফতরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বৈঠকের প্রথম দিনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।

আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলব। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাব।

বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন- এমন আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট টাইম : ১২:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩