ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

নিষিদ্ধ হওয়ার পথে ধোনি!

আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসকে যথারীতি নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত আসরে তিনি দায়িত্ব ছাড়লে জাদেজাকে অধিনায়ক করে চেন্নাই। কিন্তু তার অধীনে চরম বাজে পারফরম্যান্স করে দলটি। জাদেজা অধিনায়কত্ব ছাড়লে পুনরায় ধোনির ওপরই আস্থা রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ধোনির নেতৃত্বে চলতি আইপিএলে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার তিনে আছে চেন্নাই। দল হিসেবে খুব খারাপ না করলেও এখন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন ধোনি!

চলমান আইপিএলে খেলা সবগুলোই ম্যাচেই বেশ ভুগেছে চেন্নাই সুপার কিংসের পেসাররা। যার ফলে অতিরিক্ত রান দেওয়ার পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে। যা কমাতে না পারলে আর্থিক জরিমানার সঙ্গে ম্যাচ থেকেও নিষিদ্ধ হতে পারেন ধোনি, এমন শঙ্কা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ধোনিকে দেখে আমার কাছে খুশি মনে হচ্ছে না। ওর দলের বোলাররা নো-ওয়াইড দেওয়া কমাতে পারছে না। অতিরিক্ত রান দেওয়ার কারণে প্রতি ম্যাচেই ২ থেকে ৩ ওভার বেশি বোলিং করতে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে এমন যেন না হয় যে এ কারণে ধোনিকে নিষিদ্ধ করা হয়েছে’

চলতি আইপিএলে পুরো ফিট নন ধোনিও। হাঁটুর চোট বেশ ভোগাচ্ছে এই উইকেটরক্ষককে। একাধিক ম্যাচে কিপিংয়ের সময় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখা গেছে। ৪২ বছর বয়সী কারো পক্ষে এ ধরনের চোট থেকে দ্রুত সেরে ওঠা যে কঠিন সেটি জানেন শেবাগও।

তিনি বলেন, ‘ওর চোটের যে অবস্থা, মনে হচ্ছে সামনে বেছে বেছে কিংবা অল্প কিছু ম্যাচ খেলবে। সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বোলাররা নো-ওয়াইড দিতেই থাকলে ওকে হয়তো বিশ্রাম নেয়ার কথা ভাবতে হবে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নিষিদ্ধ হওয়ার পথে ধোনি!

আপডেট টাইম : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩