ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

ব্রাভোকে টপকে সবার ওপরে চাহাল

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার (১১ মে) রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল দাপট দেখিয়েছেন। কলকাতার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন একাই। নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই গড়েছেন নতুন এক রেকর্ড। আইপিএল ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি।

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাটিং করে চাহালের বোলিং তোপে মাত্র ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কলকাতাকে অল্প রানে আটকে দেখায় মূল কারিগর ছিলেন রাজস্থানের ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। নিজের চার ওভারে মাত্র ২৫ রান খরচে নেন ৪ উইকেট।

কলকাতার বিপক্ষে নিজের প্রথম উইকেট নিয়েই ব্রাভোকে ছাড়িয়ে যান চাহাল। গত আসর খেলে আইপিএল থেকে অবসরে যাওয়া ব্রাভো এতদিন ১৮৩ উইকেট নিয়ে ছিলেন সবার ওপরে। তাকেই ছাড়িয়ে এখন চাহালের উইকেটসংখ্যা ১৮৭।

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল চাহালের। পরের আসরে তাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই দলের হয়ে ১১৩ ম্যাচে তার শিকার ১৩৯ উইকেট।

২০২২ সালের নিলামে চাহালের নতুন ঠিকানা হয় রাজস্থান রয়্যালস। নতুন দলের হয়ে প্রথম আসরে ১৭ ম্যাচে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২৭ উইকেট। এবার ১২ ম্যাচে নিয়ে ফেলেছেন ২১টি উইকেট। চলতি আসরেও সবার ওপরে আছেন তিনি।

চেহেল-ব্রাভোর পর আছেন চলতি আসরে নতুন করে নিজেদের চেনানো দুই লেগ স্পিনার পিয়ুশ চাওলা ও অমিত মিশ্র। ১৭৫ ইনিংসে চাওলার শিকার ১৭৪ উইকেট। মিশ্র ১৬০ ইনিংসে পেয়েছেন ১৭২ উইকেট। পাঁচে থাকা রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ১৯৩ ইনিংসে ১৭১ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

ব্রাভোকে টপকে সবার ওপরে চাহাল

আপডেট টাইম : ০৯:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩