ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

সাংবাদিক পরিচয়ে মাদক কারবার, গ্রেফতার ২

রাজবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুই যুবক সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল বলে জানিয়েছে ডিবি।

শনিবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৪ টার দিকে জেলা শহরের সজ্জনকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই যুবক হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা (২৫) ও গোড়লা গ্রামের মো. মোয়াজ্জেম ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদে জানা যায়, দুই যুবক ফেনসিডিলসহ শহরের সজ্জনকান্দা এলাকায় হোটেল পার্কের সামনে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোস্তফার কাছে ‘দৈনিক সন্ধ্যা বাণী’ পত্রিকার একটি পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে তিনি ওই পত্রিকার স্টাফ রিপোর্টার বলে উল্লেখ রয়েছে।

ওসি মনিরুজ্জামান খান আরও জানান, জিজ্ঞাসাবাদে আবু সাইদ বিন মোস্তফা সাংবাদিক পরিচয়ের আড়ালে সহযোগী সুমনকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

তাদের দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

সাংবাদিক পরিচয়ে মাদক কারবার, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৬:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩