ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী: সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৯ ও ২১৯৫ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৪৩টির এবং অপরির্বতিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার।

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ৪ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৩৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানি শেয়ারের দর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী: সূচকের উত্থানে চলছে লেনদেন

আপডেট টাইম : ১১:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩