ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পথচারীকে চাপা দিয়ে বাইক ফেলে পালালেন চালক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পমেলা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় বাইক রেখেই পালিয়ে যান চালক।
বৃহস্পতিবার রাতে উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পমেলা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গোরস্তান পাড়ার মুর্তজা আলীর মেয়ে এবং জহিরুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাস্তা পার হচ্ছিলেন পমেলা বেগম। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মোটরসাইকেল রেখেই পালিয়ে যান চালক। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পথচারীকে চাপা দিয়ে বাইক ফেলে পালালেন চালক

আপডেট টাইম : ১২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩