ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

ইরানের সক্ষমতায় হতবিহ্বল শত্রুরা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, দেশ রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তিমত্তা শত্রুকে হতবিহ্বল করে দিয়েছে। খবর পার্স ট্যুডে।

তিনি শনিবার তেহরানে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, যে কোনো আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বাগাড়ম্বর করেছেন সেসবের প্রতি ইঙ্গিত করে জেনারেল মুসাভি বলেন, ইরান ট্রাম্পের বাগাড়ম্বরের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গত ৩১ আগস্ট এক ভাষণে বলেন, আত্মরক্ষা ও শত্রুর ওপর হামলা করার সক্ষমতা বাড়ানোর পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।

তিনি বলেন, মানবতা ও বিবেকের প্রতি ভ্রুক্ষেপহীন সাম্রাজ্যবাদীরা যে বিশ্বে ধারক ও বাহক হয়ে বসে আছে সে বিশ্বে আত্মরক্ষার ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ ততক্ষণ নিরাপদে থাকবে যতক্ষণ শত্রুরা ইরানের সামরিক সক্ষমতা ও শক্তিমত্তাকে ভয় পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

ইরানের সক্ষমতায় হতবিহ্বল শত্রুরা

আপডেট টাইম : ১২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯