ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

লোকসানি ফারইস্ট ফাইন্যান্স এবারও লভ্যাংশ দেবে না শেয়ারহোল্ডারদের

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: লোকসানের খাতায় নাম লেখানো পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের এবারও কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৪৯ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৩৯ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কারণে আজ (রোববার) কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এদিকে বছরের পর বছর ধরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ায় পুঁজিবাজারে কোম্পানিটির ঠিকানা হয়েছে পচা গ্রুপের তালিকায়। সর্বশেষ ২০১৪ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল।

এরপর টানা চার বছর কোম্পানিটি থেকে লভ্যাংশ পাচ্ছে না শেয়ারহোল্ডাররা। শুধু তাই নয় ২০১৬ ও ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভাও করতে পারেনি কোম্পানিটি। তবে এই দুই বছরের বার্ষিক সধারণ সভা চলতি বছরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। তবে এই দুই বছরে কোম্পানিটি থেকে কোনো ধরনের লভ্যাংশ পাবে না শেয়ারহোল্ডাররা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৪১ দশমিক ৪৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪০ দশমিক ২২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

লোকসানি ফারইস্ট ফাইন্যান্স এবারও লভ্যাংশ দেবে না শেয়ারহোল্ডারদের

আপডেট টাইম : ০৩:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯