ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্যাকপেইন নিয়েই অনুশীলনে তামিম

আগামী ১৪ জুন মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তবে ম্যাচ শুরুর আগমুহূর্তে পুরোনো ব্যথা ফিরে এসেছে তামিমের শরীরে। অবশ্য দু’দিন অনুশীলনে দেখা না গেলেও রোববার আবারো ইনডোরে অনুশীলন শুরু করেছেন এ বাঁহাতি ব্যাটার।

রোববার সকাল ১০ টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। এ সময় ইনডোরের এক নম্বর নেটে মিনিট দশেক ব্যাটিংয়ের পর ধীরে ধীরে বোলিং প্রান্তে ফিরে আসেন তামিম। সেখানে দাঁড়ানো সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কোমরে হাত দিয়ে বসে পড়েন তিনি।

এদিন গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘অনুশীলন না করলে ব্যাথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-কোচরা দেখছেন।’

অনুশীলনের ওয়ার্ম-আপের পর তামিম ইনডোরে এসে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং করেন। অল্প কিছুক্ষণ ব্যাটিংয়ের পর বিশ্রাম নিয়ে আবার নেট বোলারদের বিপক্ষে ব্যাটিং করেন মিনিট পাঁচেক।

ইনডোরে হালকা মেজাজে ব্যাটিং অনুশীলন সারছেন তামিম। মাঝে মধ্যেই কোমরে হাত দিতে দেখা যাচ্ছে তাকে। আর ব্যাকফুটে গিয়ে কোনো শট খেলতে গেলেই অস্বস্তি দেখা যাচ্ছে তামিমের মধ্যে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্যাকপেইন নিয়েই অনুশীলনে তামিম

আপডেট টাইম : ০১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩