ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে মুক্তি বাতিল: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে তার মুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।

মার্কিন ভিসা নীতি নিয়ে তিনি বলেন, এটা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়। তবে যার বিরুদ্ধেই এটা প্রয়োগ করা হোক না কেন তা অপমানজনক আমাদের জন্য, তারা ভিসানীতি দিক বা না দিক আমরা সুষ্ঠু নির্বাচন করব। গত দুটো নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ছিল।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের কোনো পরিকল্পনা নেই, এমন কথা প্রধানমন্ত্রীও বলেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার।

পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই থাকছেন।

সবশেষ গত ২৬ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে মুক্তি বাতিল: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০১:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩