ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ!

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কোন্দলের কারণে শঙ্কায় পড়েছিল এবারের এশিয়া কাপ। পাকিস্তান স্বাগতিক হওয়ায় সেখানে গিয়ে খেলতে নারাজ ভারত ক্রিকেট বোর্ড। তাই কোথায় টুর্নামেন্ট আয়োজন করা হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছিল। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেলেরও। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সেই প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসি পাকিস্তানের প্রস্তাবে রাজি হলে হাইব্রিড মডেল অনুসারে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ক্রিকইনফো বলছে, এ সপ্তাহের শেষ দিকে এ ব্যাপারে ঘোষণা আসবে।

ওয়ানডে ফরম্যাটের এবারের এশিয়া কাপে হবে মোট ১৩টি ম্যাচ। ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফাইনাল মাঠে গড়াবে পাকিস্তানে, তবে রোহিত শর্মা বাহিনী ফাইনালে গেলে সেটা শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

এবারের এশিয়া কাপের সময়কাল ধার্য করা হয়েছিল ১০ থেকে ২৮ সেপ্টেম্বর। তবে ক্রিকইনফো বলছে, সেটা পরিবর্তিত হয়ে ১ থেকে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে। আর পাকিস্তানে যেসব ম্যাচ রয়েছে, সেগুলো অনুষ্ঠিত হতে পারে লাহোরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ!

আপডেট টাইম : ০১:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩