ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বরগুনায় আলোচিত রিফাত হত্যায় জড়িত মূল আসামিদের ধরতে আরও কিছু সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরগুনায় আলোচিত রিফাত হত্যায় জড়িত মূল আসামিদের ধরতে আরও কিছু সময় চেয়েছেন । রোববার (৩০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ২৬ জুন (বুধবার) বরগুনা শহরের কলেজ সড়কে দিন-দুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রিফাত শরীফের মৃত্যু হয়। ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপানো এবং স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এভাবে কুপিয়ে হত্যা করার দৃশ্য আমরা অনেক আগে দেখেছিলাম, বিশ্বজিৎ হত্যা। বিশ্বজিৎ হত্যার বিচার প্রক্রিয়াধীন। আমরা ওই একটি ঘটনা দেখেছিলাম। সেদিনও বাংলাদেশের মানুষের মনে দাগ কেটেছিল। আজকে সেই রকম নৃশংস হত্যা।’

তিনি বলেন, ‘কোপানো, এটা কারো কাম্য নয়। যদি কোনো গাফিলতি এখানে থাকে… দায়িত্বপ্রাপ্ত অফিসার ছাড়াও আরও ঊর্ধ্বতন অফিসাররা সেখানে আছেন, কারো গাফিলতি যদি থাকে নিশ্চয়ই এটার ব্যবস্থা আমরা নেব।’

দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটছে কি না- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিচার বিভাগ সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমাদের কাজ যেটি আমরা সেটি করে দিচ্ছি। বিচার বিভাগ স্বাধীন, সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

এমন খুনের মানসিকতা একদিনে হয় না, মাদকের বিষয়টি আসছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যতকিছু খুঁজতে থাকবেন, দেখবেন এর পেছনে মাদকের একটা শক্তি রয়েছে। মাদক যারা সেবন করেন তারা তাদের মনুষ্যত্ব হারান, তাদের বিবেক-বুদ্ধি সব লোপ পায়। তারা নানা রকম রোগশোকেও ভুগতে থাকেন। যারা এর ব্যবসা করেন তাদের অবৈধ ব্যবসা রক্ষা করতে হলে অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। এই ইয়াং ছেলেরা কতখানি জড়িত হয়েছে, পত্রপত্রিকায় আমরা শুনছি, আমরা সেটা দেখছি। তারা যদি জড়িত হয়ে থাকে কিংবা আরও কারা আছে সবাইকে আমরা ধরব। মাদকে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাঁড়াশি অভিযান চালাচ্ছি এখানেও চালাব।’

রাজনৈতিক প্রশ্রয় পেয়ে তারা এমন অপরাধী হয়ে উঠেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক নেতাকে ছাড় দেই না। আমরা কাউকে রাজনৈতিক নেতা হিসেবে ধরি না, তাকে অপরাধী হিসেবেই ধরি। কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় আমরা কাউকে দেই না।’

রিফাত হত্যায় এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে -জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এজাহারভুক্ত ১২ জন, আমরা শনাক্ত করেছি ১৩ জন। আরও কয়েকজন আমাদের নেটের ভেতর চলে আসবে, তারা নানাভাবে সহযোগিতা করেছে, সেগুলো পর্যায়ক্রমে চলে আসবে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে এজাহারভুক্ত তিনজন রয়েছেন।’

মূল আসামি ধরার ক্ষেত্রে পুলিশ কতটা তৎপর -এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা একটু সময় দেবেন তো আমাদের। আমার মনে হয় আমরা ধরে ফেলব।’

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে তার কনস্টেবল হিসেবে চাকরি হওয়ার কথা রয়েছে -এ বিষয়ে আসাদুজ্জামান খান খানিকটা মজা করে বলেন, ‘একটা ভালো কাজই করেছে, পুলিশের চাকরি খুঁজছে, এখন আর হবে না। এ ধরনের অপরাধ করলে নিয়োগ হবে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বরগুনায় আলোচিত রিফাত হত্যায় জড়িত মূল আসামিদের ধরতে আরও কিছু সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯