ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

বাজেটে নিম্ন-মধ্যবিত্তদের উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা বাজেটে নিম্ন ও মধ্যবিত্তদের উন্নয়ন নিয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এবারের বাজেট নিয়ে আলোচনা ও সমালোচনা আছে। আমরা চেষ্টা করছি ত্রুটি-বিচ্যুতি সংশোধনের।

রোববার রাজধানীতে এক বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুলশানের লেকশোর হোটেলে সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩ শীর্ষক সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিদ্যুৎ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একটু সমস্যা হয়েছে তার মানে কি আমাদের কোনো অবদান নেই। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, সুশাসন নয়। একটা গাছ লাগালে ফল হতে সময় লাগে। সুতরাং, সুশাসনের কথা বলে যারা দেশকে আবার লুটপাট করতে চায় তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। সাহস থাকলে হরতাল দিয়ে দেখেন জনগণ কার সঙ্গে আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে মেগা প্রকল্প শুধু শেখ হাসিনার পক্ষেই নেয়া সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

বাজেটে নিম্ন-মধ্যবিত্তদের উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছি: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩