ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ব্রাজিলকে হারিয়ে দিলো সেনেগাল

লিসবনের হোসে আলবালাদে স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে সেনেগাল। শুরুতে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। কিছুক্ষণ পরই সেনেগালকে সমতায় ফেরান হাবিব দিয়ালো।

বিরতির পর নিজেদের জালে বল পাঠান মার্কিনিওস। এরপর সাদিও মানের গোলের পর সেলেসাওদের হয়ে এক গোল শোধ দেন মার্কিনিওস। শেষদিকে পেনাল্টি থেকে আরেকটি গোল করে সেনেগালের ৪ গোল পূর্ণ করেন মানে।

আক্রমণে দাপট দেখিয়ে ম্যাচ শুরু করা ব্রাজিল এগিয়ে যেতে পারত সপ্তম মিনিটেই। তবে ব্রুনো গুইমারেসের বুলেট গতির শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৩ মিনিট পর দলকে এগিয়ে নেন পাকুয়েতা। বক্সের বাইরে থেকে ভিনিসিউস জুনিয়রের দেওয়া ক্রস হেডে লক্ষ্যভেদ করেন ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার।

সপ্তদশ মিনিটে বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও ভিএআর সেটি বাতিল করে দেয়। ২২তম মিনিটে সমতায় ফেরে সেনেগাল। জ্যাকবের নেয়া ক্রস বক্সে থাকা ব্রাজিল ডিফেন্ডারের পায়ে লেগে চলে আসে দিয়ালোর পায়ে। সহজ শটে বল জালে পাঠাতে ভুলেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে দারুণ এক শট নেন দানিলো। সেটি অবশ্য ঝাপিয়ে ঠেকান সেনেগাল গোলরক্ষক।

বিরতির পর এগিয়ে যায় সেনেগার। ৫২তম মিনিটে সাদিও মানে ক্রস বাড়ান দিয়ালোর উদ্দেশে। কিন্তু ডিফেন্ডারদের জটলার মধ্যে পা লাগিয়ে নিজেদের জালেই বল পাঠান মার্কিনিওস। দুই মিনিট পর বক্স থেকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে ব্যবধান আরাও বাড়ান সেনেগাল ফরোয়ার্ড মানে।

৫৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন মার্কিনিওস। সমতায় ফিরতে মরিয়া ব্রাজিল বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে জাল খুঁজে নিতে ব্যর্থ হয় তারা। উল্টো দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে বসেন এদেরসন। সফল স্পট কিকে স্কোরলাইন ৪-২ করে মাঠ ছাড়েন মানে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ব্রাজিলকে হারিয়ে দিলো সেনেগাল

আপডেট টাইম : ০৮:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩