ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে জিতল ব্রাজিল

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুঃখগাঁথার একটি ঘটেছিল ২০১৪ সালে। সেবার ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল সেলেসাওরা। সে ঘটনার ৯ বছর উরুগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে যেন ২০১৪ বিশ্বকাপের আলোচিত সেই ম্যাচকেই পুনরায় স্মরণ করালো দলটি।

অবশ্য এবার নিজেরা সাত গোল হজম করেনি। উল্টো ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। দাপুটে এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাও যুবারা। বুধবার (২১ জুন) কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে এ জয় পায় তারা।

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ৭ গোলের মধ্যে দুইটি করে গোল করেন রুমুলো, লুকাস সিল্ভা, আন্দ্রে এবং একটি গোল করেন ইগোর। এমন দুর্দান্ত জয়ের পর আনন্দে ভাসছেন ব্রাজিল যুব ফুটসাল দলের কোচ ভানিলদো নেতো।

তিনি বলেন, ‘আমাদের কিছু লক্ষ্য ছিল যেটার মধ্যে ছিল সেমিফাইনাল নিশ্চিত করা। আমি দলের পারফরম্যান্সে খুশি। সামনে আর্জেন্টিনার বিপক্ষে আমাদের একটি বড় ম্যাচ রয়েছে। সকল মনোযোগ এখন ওই ম্যাচে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার জন্য আমাদের ভালো প্রস্তুতি রয়েছে।’

এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনাও। নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আর্জেন্টিনার যুবারা। বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা।

ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান। দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে জিতল ব্রাজিল

আপডেট টাইম : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩