ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ

রোববার শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ ভোরে মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। আর শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ।

বাংলাদেশ থেকে শনিবার মধ্যরাতে ছেড়ে গেছে শেষ হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হজযাত্রী নিয়ে ফ্লাইনাস এয়ারলাইন্সের শেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে গত ২১ মে বিমানের প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হয় এবারের হজযাত্রা। হজযাত্রীদের বহন করে বিমান বাংলাদেশ, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। বাকিদের বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস। গত বৃহস্পতিবার বিমানের হজ ফ্লাইট শেষ হয়েছে। রাষ্ট্রীয় সংস্থাটির ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ৩ জুলাই।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। সে লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় চূড়ান্ত নিবন্ধন। এবার হজের খরচ বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ

আপডেট টাইম : ০৮:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩