ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্বকাপ খেলার দৌড়ে টিকে রইল নেদারল্যান্ডস

বিশ্বকাপ খেলার আশা টিকিয়ে রাখতে সোমবার (৩ জুলাই) ওমানের বিপক্ষে জয় ছাড়া কোন পথ খোলা ছিল না নেদারল্যান্ডসের জন্য। প্রত্যাশিত সেই জয় পেয়েছে ডাচরা। তবে রানরেট তেমনটা বাড়ানোর সুযোগ পায়নি তারা। হারারেতে ওমানকে ডিএলএস নিয়মে ৭৪ রানে হারিয়েছে তারা।

টস হেরে প্রথমে ব্যাটিং করে বিশাল পুঁজি পেয়েছিল ডাচরা। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি প্রথম ৪৮ ওভারে নেমে আসে। পুরো ৪৮ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ডাচরা সংগ্রহ পায় ৩৬২ রানের। তাদের সামনে বড় সুযোগ ছিল ম্যাচটা বড় ব্যবধানে জিতে রানরেটে এগিয়ে থাকার। তবে তা করতে ব্যর্থ হয়েছে।

বিক্রমজিৎ সিংয়ের ১১০ এবং ওয়েসলি বেরেসির ৯৭ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে এ পুঁজি পেয়েছিল নেদারল্যান্ডস। ওমানের হয়ে ৩ উইকেট পেয়েছিলেন বিলাল খান।

জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওমান। তখন ডাচদের জন্য ম্যাচটা সহজ জয়ই মনে হচ্ছিলো। তবে সেখান থেকে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন আয়ান খান। তার অপরাজিত ১০৫ দলকে বড় হারের লজ্জা থেকে বাঁচায়। এছাড়াও, শোয়েব খানের ব্যাট থেকে আসে মূল্যবান ৪৬ রান।

আলোকস্বল্পতার জন্য শেষ পর্যন্ত ম্যাচটি ৪৪ ওভারে নেমে আসে। তাতে ওমানের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২১। তবে শেষ পর্যন্ত ২৪৬ রানের বেশি করতে পারেনি ওমান। তাতে ৭৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। নেদারল্যান্ডসের হয়ে ৩ উইকেট নেন আরিয়ান দত্ত।

তবে এমন জয়েও মন খুলে উদযাপন করতে পারছে না নেদারল্যান্ডস। কারণ মঙ্গলবার (৪ জুলাই) স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে নেদারল্যান্ডসের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যাবে। তবে স্কটল্যান্ড জিতলে টিকে থাকবে আশা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বকাপ খেলার দৌড়ে টিকে রইল নেদারল্যান্ডস

আপডেট টাইম : ১১:৪৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩