ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সাফের সেরা গোলরক্ষক জিকো

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ ফাইনাল উঠতে পারলেও আনিসুর রহমান জিকো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।

টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।

গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ ফাইনালে মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জিকো। তাই তার পক্ষ হয়ে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।

সাফের চতুর্দশ আসরে বাংলাদেশ চার ম্যাচে পাঁচটি গোল হজম করেছে। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। বিশেষ করে সেমিফাইনালে তার অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে সক্ষম হয়।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের পদক ও ট্রফি তুলে দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সাফের সেরা গোলরক্ষক জিকো

আপডেট টাইম : ০৯:২৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩