ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

যেসব এলাকায় সোম ও বুধ ব্যাংক বন্ধ

সিটিজেননিউজ ডেস্কঃ আগামী ১৭ ও ১৯ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ বেশ কয়েকটি পৌরসভা-ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে জনপ্রশাসন মন্ত্রণালয় সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করায় ওই সব এলাকায় দুদিন ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসন, সাতটি পৌরসভা, একটি উপজেলা পরিষদ ও ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৯ জুলাই একটি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন হবে।

ডিওএসের পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসনে উপনির্বাচন ও সাতটি পৌরসভার (ভান্ডারিয়া, ছেংগারচর, দেবীদ্বার, বেনাপোল, দোহাজারী, গোসাইরহাট ও তাড়াশ) সাধারণ নির্বাচন, একটি উপজেলা পরিষদের (বাঘা উপজেলা) উপনির্বাচন, ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ১১টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এবং ১৯ জুলাই একটি উপজেলা পরিষদের (সন্দ্বীপ উপজেলা) উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহনের দিন অর্থাৎ ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের (যদি থাকে) অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

যেসব এলাকায় সোম ও বুধ ব্যাংক বন্ধ

আপডেট টাইম : ০৮:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩