ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

স্মার্টফোন ব্যবহারে পুরুষের তুলনায় নারীরা এগিয়ে

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকলেও স্মার্টফোন ব্যবহারে এগিয়ে দেশের নারী সমাজ। দেশে মোট মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৫২ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ নারী। পক্ষান্তরে পুরুষ স্মার্টফোন ব্যবহারকারীদের হার ৫০ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে পুরুষের তুলনায় দেশে নারীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার ৯.৮ শতাংশ বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি নিয়ে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে ৪ কোটি ১০ লাখ ৯৩ হাজার ২০৫টি পরিবারে মোবাইল ফোন রয়েছে, যা প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ।

এছাড়াও মোবাইল ফোন আছে এমন খানার (পরিবার) অনুপাতে নারী প্রধান খানার তুলনায় পুরুষ প্রধান খানায় ব্যবহার বেশি। তবে স্মার্টফোন ব্যবহারে পুরুষের থেকে নারীরা এগিয়ে। এক্ষেত্রে দেশে সব থেকে বেশি ৬৯ দশমিক ৩ শতাংশ স্মার্টফোন ব্যবহার হয় ঢাকায়।

এরপর বরিশালে ৩৬ দশমিক ৫, চট্টগ্রামে ৬৩, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৩৯ দশমিক ৫, রাজশাহীতে ৩২, রংপুরে ৩৪ দশমিক ১ এবং সিলেটে ৫৬ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

স্মার্টফোন ব্যবহারে পুরুষের তুলনায় নারীরা এগিয়ে

আপডেট টাইম : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩