ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্যবসায়ী সম্মেলন আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী

সিটিজেননিউজ ডেস্কঃ আজ ‌‌‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার আওয়ামী লীগ সরকারের অন্যতম ভিশন এটি।

দেশের বাণিজ্য সংক্রান্ত সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এই সম্মেলনের আয়োজন করছে। ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করনীয় বিষয় এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার বলার সুযোগ পাবেন এবং তাদের চাহিদার কথা জানাতে পারবেন।

সরকারি ও বেসরকারি সেক্টর একসঙ্গে কাজ করার বিষয়ে এখানে সঠিক দিকনির্দেশনা পাবে।
এফবিসিসিআই সভাপতি জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এফবিসিসিআই’র পরিচালকরা ও অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ব্যবসায়ী সম্মেলন আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩