ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

কাল থেকে চাল পাওয়া যাবে ৩০ টাকায়

সিটিজেননিউজ ডেস্কঃ প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এতে প্রথমবারের মতো ৩০ টাকা কেজি দরে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

আজ শনিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, টিসিবির মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমানো হয়েছে।

এ ছাড়া এবার সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে ৩০ টাকা দরে পাঁচ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন ক্রেতারা।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেলের সঙ্গে চালও কিনতে পারবেন।

কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে।

ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কাল থেকে চাল পাওয়া যাবে ৩০ টাকায়

আপডেট টাইম : ০৮:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩