ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

আবারও আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উপকমিটিতে ফারুক

নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা দেলোয়ার হোসেন ফারুক ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. মো. হোসেন মনসুরকে। সদস্যসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে। তিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক।

উপকমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন- আ ফ ম রুহুল হক এমপি, ইকবালুর রহিম এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, আসাদুজ্জামান নূর এমপি, শেখ সালাহউদ্দিন এমপি, মো. আবু জাহির এমপি, মো. সাইফুজ্জামান (শেখর) এমপি, মো. মোজাফফর হোসেন এমপি, নাছিমুল আলম চৌধুরী এমপি, অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া পিইঞ্জ, ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ প্রমুখ।

দেলোয়ার হোসেন ফারুক বলেন, সবসময় চেষ্টা করেছি নিজ জেলাসহ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও সবসময় মানুষের পাশে থাকবো। আর এ সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের প্রতিও কৃতজ্ঞতা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

আবারও আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উপকমিটিতে ফারুক

আপডেট টাইম : ০৩:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩