ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

বৃষ্টিতে পূর্ণ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ ভারতের

প্রথম টেস্ট ভারত দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পোর্ট অব স্পেন টেস্ট নিষ্প্রাণ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই টেস্ট থেকে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়া হলো না ভারতের।

বলা যায় বৃষ্টির কারণেই বড় হার থেকে রক্ষা পেয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই ম্যাচে আগে ব্যাট করে ৪৩৮ রানে অল আউট হয়েছিল ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত ২ উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

বড় লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে ক্যারিবীয়রা। শেষ দিন জিততে হলে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। যদিও বৃষ্টি এর কোনোটাই হতে দিল না। এর মধ্যে দিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়ল ভারত।

অবশ্য কিছুটা আক্ষেপ থাকতেই পারে ভারতের। কারণ শেষ ম্যাচ ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খুইয়েছে তারা। তবে দুই ম্যাচেই পারফর্ম করে প্রায় সব পুরস্কারই নিজেদের করে নিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচেরসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ।

আর দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়ে সিরাজ বলেছেন, ‘ফাস্ট বোলারদের জন্য এই উইকেটে কোনো সহায়তা ছিল না। এই কন্ডিশনে যখন আপনি সফল হবেন, তা আপনাকে আত্মবিশ্বাসী করবে। আমার পরিকল্পনাটা সহজ ছিল এবং তা আমি বাস্তবায়ন করেছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

বৃষ্টিতে পূর্ণ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ ভারতের

আপডেট টাইম : ১২:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩