ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিশ্বকাপের আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা!

চলতি বছরের অক্টোবরে ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের লড়াই। যে ম্যাচটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তিত হতে পারে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করা হতে পারে। কারণ ১৫ অক্টোবর ‘নবরাত্রি’-এর প্রথম দিন, বিশেষ করে গুজরাটে রাতব্যাপী গরবা নৃত্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে এই ম্যাচটির সূচি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআইকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমাদের কাছে থাকা বিকল্পগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং শিগগিরই একটি সিদ্ধান্ত নেয়া হবে। নিরাপত্তা সংস্থাগুলো আমাদের বলেছে যে, ভারত ও পাকিস্তানের মতো একটি হাই-প্রোফাইল ম্যাচ, যার জন্য হাজার হাজার দর্শক আহমেদাবাদে পৌঁছানোর কথা। এরমধ্যে নবরাত্রি রয়েছে। যে কারণে সমস্যা হতে পারে। তাই এই বিষয়টি এড়ানো উচিত।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বিশ্বকাপের আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা!

আপডেট টাইম : ১১:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩