ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গোদাগাড়ীতে বিরল রো/গে ভুগছে ২ বছরের অবোধ শিশু সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আ/টক জাঙ্গালহাটি পয়েন্টে চাঁদা দাবির অভিযোগ, আহত ব্যবসায়ী হাসপাতালে

দক্ষিণ চীন সাগরে ভাসমান পারমাণবিক প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রসহ অন্যান্যদের হুমকি উপেক্ষা করেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট বানাচ্ছে চীন। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যেই ‘নেক্সট জেনারেশনের’ কয়েকটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে জানিয়েছে দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মুখপাত্র।

চীনা দৈনিক সাউথ চায়না মনিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে এই সমস্ত অত্যাধুনিক পারমাণবিক বিদ্যু কেন্দ্র স্থাপন করা করা হবে। গত বছরের মার্চে প্রকাশিত পরিকল্পনায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছিল দেশটি।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ছাড়াও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করার কথাও জানানো হয় ওই পরিকল্পনায়। ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এই তৎপরতা জোরদার হবে। ভাসমান এসব পারমাণবিক চুল্লি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে স্থাপন করা হবে এর আগে জানানো হয়।
সাউথ চায়না মনিং পোস্টের দেয়া তথ্য অনুযায়ী, এ রকম পারমাণবিক চুল্লিকে স্থানীয় ভাষায় ‘হেদিয়ানবাও’ বা বহনযোগ্য পারমাণবিক ব্যাটারি প্যাক নামে অভিহিত করা হয়েছে। বিতর্কিত দ্বীপপুঞ্জে বিদ্যুৎ শক্তির যোগান দিতে এই উদ্যোগ। প্রসঙ্গত, চীনে বর্তমানে ৩৬টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আরও ২১টির নির্মাণ কাজ চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি

দক্ষিণ চীন সাগরে ভাসমান পারমাণবিক প্রকল্প

আপডেট টাইম : ১২:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯