ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

রাতে নিখোঁজ, সকালে ডোবায় মিললো লাশ

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির সামনের ডোবা থেকে তানজিমুল আলম তমাল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউপির প্রামাণিক পাড়ায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
তানজিমুল আলম তমাল ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি একজন শৌখিন ফটোগ্রাফার ছিলেন। তার বিবাহিত জীবনে এক মেয়ে সন্তান রয়েছে।

তানজিমুল আলমের বাবা জাহাঙ্গীর আলম ডেইলি বাংলাদেশকে বলেন, গতকাল রোববার রাত ৮ টার দিকে তানজিমুল বাসা থেকে বের হয়। বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। এরপর পরদিন আজ সকালে বাড়ির সামনের ডোবায় লাশ ভাসতে দেখে তাকে শনাক্ত করা হয়। আমার ছেলেকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

রাতে নিখোঁজ, সকালে ডোবায় মিললো লাশ

আপডেট টাইম : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩