ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: হংকংয়ের পার্লামেন্টে ঢুকে পড়া বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। একটি বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কয়েকশ তরুণের একটি দল পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে।

বিক্ষোভকারীরা ওই ভবনের কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে এবং স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়।

কেন্দ্রীয় অধিবেশন কক্ষের ভেতরের দেয়ালে হংকং-এর প্রতীকের ওপর একজন বিক্ষোভকারী কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁকা পতাকা তুলে ধরে।

পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই অংশ হিসেবে বিক্ষোভকারীদের উচ্ছেদ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

বিক্ষোভকারীরা কয়েক ঘন্টা ধরে পার্লামেন্ট ভবন ঘেরাও করে রেখেছিল। লাখ লাখ বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করার সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পুলিশ কাঁদানে গ্যাস ও মরিচের গুঁড়া ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হংকং এক সময় ছিল চীনের কাছ থেকে লিজ নেয়া ব্রিটিশ উপনিবেশ- যা ১৯৯৭ সালে আবার চীনের হাতে ফিরিয়ে দেয় ব্রিটেন।

তখন একটা চুক্তি হয়েছিল যে ‘এক দেশ দুই পদ্ধতি’ ভিত্তিতে হংকং শাসিত হবে এবং এক ধরণের স্বায়ত্বশাসনের গ্যারান্টি থাকবে। সেই হস্তান্তরের বার্ষিকীতে হাজার হাজার মানুষ গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভকারীরা এমন একটি আইনের প্রতিবাদ করছিল যাতে হংকং-এর কোন ব্যক্তিকে বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। প্রতিবাদের মুখে হংকং-এর সরকার অনির্দিষ্টকালের জন্য বিলটি স্থগিত করেছে।

কিন্তু বিক্ষোভ তারপরও চলতে থাকে এবং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগের দাবি ওঠে। পুলিশ কয়েকবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ এবং গ্রেফতার করার কথা বলে সতর্ক করেছে। কিন্তু বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ

আপডেট টাইম : ১২:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯