ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ১২টি দোকানের মালামাল। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকার মসজিদ লেনের একটি খাবারের হোটেলে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। কাঁচা দোকান হওয়ায় দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ১৬ মে দীঘিনালা বাসস্ট্যান্ডের অন্য লেনে আগুনে পুড়ে যায় ৬০ দোকান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

আপডেট টাইম : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩