ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অভিনয়শিল্পীর বিরুদ্ধে চুরির অভিযোগে জিডি করলেন নির্মাতা

 উত্তরা প্রতিনিধি: 

নাট্যনির্মাতা রিদম খান শাহীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তরুণ অভিনয়শিল্পী তূর্যা সৈয়দ নীল।

অন্যদিকে, তূর্যার অভিযোগ সত্য নয় দাবি করে নির্মাতা পাল্টা অভিনয়শিল্পীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় টাকা চুরির অভিযোগ এনে সম্প্রতি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯৭।

অভিযোগে নির্মাতা উল্লেখ করেছেন, আমি দীর্ঘ ২১ বছর যাবৎ নাট্যকার হিসেবে বিভিন্ন চ্যানেলে নাটক ও নাটিকা প্রচার করে আসছি। ২০ তারিখ আমার ‘লেইচ ফিতা ফেরিওয়ালা’ নাটকে মেজো বউ চরিত্রে বিবাদী তূর্যা সৈয়দ নীলকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করি।

গত ২২ তারিখে গাজীপুর পূবাইল মেঘলা শুটিং স্পটে উক্ত নাটকের শুটিং হয়। সারাদিন শুটিং শেষে দিবাগত রাত অনুমান দেড়টার দিকে বিবাদনি আমার রুম থেকে ৬৫ হাজার টাকা নিয়ে চলে যায়।

আমরা বিষয়টি নিজেদের মধ্যে শেষ করার চেষ্টা করি। এমতাবস্থায় বিবাদী উক্ত বিষয়টি ধাপাচাপা দেয়ার জন্য গত ৩১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে তার ফেসবুক আইডি থেকে আমার নামে নানা ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে এবং কুৎসা ছড়াচ্ছে।

এ প্রসঙ্গে রিদম খান শাহীন বলেন, তূর্যার অভিযোগ সত্য নয়। উল্টো আমার টাকা নিয়ে সে কাউকে কিছু না বলে পালিয়েছে। আমাকে হেয়প্রতিপন্ন করে কথা রটাচ্ছে। এমন অবস্থায় আমি তার বিরুদ্ধে জিডি করে রেখেছি। আমার সংগঠনকে এ বিষয়ে অবগত করেছি। সাংগঠনিকভাবে বিষয়টির সমাধান না হলে আমি ওই মেয়ের বিরুদ্ধে মামলা করব।

চুরির অভিযোগ প্রসঙ্গে জানতে তূর্যার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রিদম খান নিজের দোষ ঢাকতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমি যদি সত্যি টাকা চুরি করে থাকি সে প্রমাণ করুক। সে চাইলে সকল ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে। আমি প্রস্তুত আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অভিনয়শিল্পীর বিরুদ্ধে চুরির অভিযোগে জিডি করলেন নির্মাতা

আপডেট টাইম : ০১:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩