ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

শাহরুখের জওয়ানে কাঁচি চালালো সেন্সর বোর্ড

চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে দীর্ঘ ৪ বছর পর বক্স অফিসে রাজত্ব ফিরে পান বলিউড বাদশা শাহরুখ খান। এরপরই তার অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা আসে। মূলত তারপর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

এরই মধ্যে সিনেমাটির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহে চরমে। তবে কিং খানের সিনেমাতে রীতিমতো কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাতটি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের (ইউ/এ) ক্যাটাগরির সার্টিফিকেট পায় ‘জওয়ান’। এর মধ্যে সিনেমাটিতে ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল, তাও নাকি বদলাতে হয়েছে।

সংবাদমাধ্যমটি সেন্সর বোর্ডের এক সূত্রে জানিয়েছে, সিনেমাটিতে মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। অন্য একটি দৃশ্যে ভারতের রাষ্ট্রপতির বদলে তা প্রদেশের প্রধান করতে বলা হয়েছে।

এছাড়া ‘পয়দা হোক’ এর মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। এমনই সাতটি পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ।

সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

শাহরুখের জওয়ানে কাঁচি চালালো সেন্সর বোর্ড

আপডেট টাইম : ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩