ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন সৌরভ!

ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত এখনও দল ঘোষণা করেনি। স্বাগতিকরা দল দেয়ার আগেই নিজের পছন্দের স্কোয়াড জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া যে দল দিয়েছে, সেখান থেকে তিনজনকে বাদ দিয়েছেন তিনি।

ভারতের এশিয়া কাপের দলে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। দলে ব্যাকআপ হিসেবে আছেন সাঞ্জু স্যামসন।

এই দল থেকে তিলক বার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা ও স্যামসনকে বাদ দিয়েছেন সৌরভ। এদের মধ্যে তিলক বার্মা সদ্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন, কৃষ্ণা সুযোগ পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। সৌরভের ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিজের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন সৌরভ। বলেছেন, কেউ চোট পেলে তাদের জায়গায় স্ট্যান্ডবাইয়ে থাকা খেলোয়াড় সুযোগ পাবেন। স্ট্যান্ডবাই দলে আছেন তিলক বার্মা, কৃষ্ণা ও যুজবেন্দ্র চাহাল।

গত ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে ভারত। ওই দল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সৌরভ। মূলত চাহালের মতো বিশ্বমানের একজন লেগ স্পিনারকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন সৌরভ!

আপডেট টাইম : ১১:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩