ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঝগড়া থামাতে গিয়ে ছেলের হাতে প্রাণ গেল বাবার, মা হাসপাতালে

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে ছেলের কোদালের আঘাতে নিহত হয়েছেন বাবা আশরাফ আলী শেখ। গুরুতর আহত অবস্থায় মা শাহিদা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বেলকুচি উপজেলার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মুছা শেখ ও হারুন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই নিহত আশরাফ আলী শেখের বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার রাতে তার দুই ছেলে মুছা ও হারুনের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের থামাতে বাবা ও মা এগিয়ে গেলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আশরাফ আলী। গুরুতর আহত মা শাহিদা খাতুনকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

এনায়েতপুর থানার ওসি আনিছুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঝগড়া থামাতে গিয়ে ছেলের হাতে প্রাণ গেল বাবার, মা হাসপাতালে

আপডেট টাইম : ১০:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩