ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সানির ‘হুঙ্কারে’ হেরে গেল শাহরুখ, প্রভাস!

বলিউড ইন্ডাস্ট্রিতে দমকা হাওয়া নিয়ে এসেছে ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। তার হুঙ্কারে এবার হার মেনেছে শাহরুখ, প্রভাসের মতো জনপ্রিয় তারকারা।

বলিউড প্রেক্ষাগৃহে এই মুহূর্তে চলছে ‘গদর টু’ সিনেমাটি। গত ১১ আগস্ট সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। প্রতিনিয়ত ভাঙছে ব্যবসা সফল সিনেমার এক একটি রেকর্ড।

‘কেজিএফ টু’ সিনেমাকে হারানোর পর ‘গদর টু’-র রেকর্ড ভাঙার দৌঁড়ে সম্প্রতি বক্স অফিস রেকর্ডে হেরে গেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ আর প্রভাস অভিনীত ‘বাহুবলী’ সিনেমাটি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সানি অভিনীত অনিল শর্মা পরিচালিত ‘গদর টু’ খুব শিগগিরই প্রবেশ করতে চলেছে ৫০০ কোটি আয়ের ক্লাবে।

এদিকে ভারতের জনপ্রিয় সিনেমা সমালোচক তরণ আদর্শ তার টু্ইটারে জানিয়েছেন, প্রেক্ষাগৃহে ‘গদর টু’ সিনেমাটি মুক্তির মাত্র ১৭ দিনেই ৪৫০ কোটি রুপির ব্যবসা করেছে। যেখানে এ অর্থ আয় করতে ‘পাঠান’ সিনেমার ১৮ দিন এবং ‘বাহুবলী’ সিনেমার ২০ দিন লেগেছিল।

তরণের এ হিসেবে স্পষ্ট হয়ে উঠেছে যে, বলিউডের আলোচিত দুই সিনেমা ‘পাঠান’ আর ‘বাহুবলী’ -কে টপকে বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ৪৫০ কোটি রুপি আয়ের তালিকায় শীর্ষে উঠে গেছে সানির ‘গদর টু’ সিনেমাটি।

‘গদর টু’ সিনেমার পরিচালক এখন এ সিনেমাকে দেখতে চায় ৫০০ কোটি রুপির আয়ের ক্লাবে। বলিউড সিনেমা বোদ্ধাদের অভিমত, যেভাবে ‘গদর টু’ বক্স অফিস কাঁপাচ্ছে তাতে মাত্র ২১ দিনের আয়েই পরিচালকের এ আশা পূরণ হবে।

২০০১ সালের ‘গদর’ সিনেমার সিক্যুয়েল ‘গদর টু’। দীর্ঘ ২২ বছর পর সিনেমাপ্রেমীরা পর্দায় দেখল তারা সিং আর সাকিনার প্রেমকথা। এ প্রেমের গল্প দর্শক হৃদয়ে আজও ঝড় তুলে তারই প্রমাণ মিলছে বক্স অফিসের রিপোর্টে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সানির ‘হুঙ্কারে’ হেরে গেল শাহরুখ, প্রভাস!

আপডেট টাইম : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩