ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

মাহমুদুল্লাহবিহীন বাংলাদেশ ৪ বছর

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ:বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে টাইগাররা।

তবে বাংলাদেশের সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, কাফ মাসলের ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই দলের অন্যতম ব্যাটিং ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে একটি সিঙ্গেলস নিতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া সর্বশেষ বাংলাদেশ খেলেছিলো ২০১৫ সালের ২৪ জুন। সে ম্যাচে ভারতের কাছে ঢাকায় ৭৭ রানে হেরেছিলো টাইগাররা। ৪ বছর ৭ দিন পর মাহমুদুল্লাহ বিহীন একাদশ নিয়ে আবারো মাঠে নেমেছে বাংলাদেশ। আর এবারো ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

মাঝের সময়টাতে মাহমুদুল্লাহকেসহ ৬২ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ৩২ টিতেই জিতেছে টাইগাররা। ২৭ ম্যাচে হেরেছে এবং বাকি ৩ ম্যাচে আসেনি কোনো ফল।

এই সময়ে ব্যাট হাতেও বেশ উজ্জলই ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৬২ ম্যাচের ৫৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৫.৮২ গড়ে ১৪৩৩ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ১ সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরি। বল হাতে ২৭ ইনিংস হাত ঘুরিয়ে ৫.৬৭ ইকোনোমিতে রান দিয়ে ৮টি উইকেটও পেয়েছেন রিয়াদ।

ব্যাট হাতে বাংলাদেশের সবসময়ের আড়ালের নায়ক মাহমুদুল্লাহ। নিজের কাজটা তিনি গুরুত্বপূর্ণ সময়ে করে যান চুপচাপ। আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেই খেলতে পারছেন না ইনজুরির কারণে। এখন দেখার বিষয় তাকে ছাড়া বাংলাদেশ দলের ব্যাটিং কতটুকু ভালো করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

মাহমুদুল্লাহবিহীন বাংলাদেশ ৪ বছর

আপডেট টাইম : ০৭:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯