ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

জানা যায়, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নিজের জীবনের গল্পে নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। আর এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এর আগে ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম।

অন্যদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশে এই ওয়েব ফিল্মটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় শ্যুটিং বাতিল করা হয়েছে বলে জানান নির্মাতা শিহাব শাহীন।

শাহীন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে আমার ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শ্যুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎই আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তাই তিনি (আফজাল হোসেন) সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং শুরু করা যাচ্ছে না।’

জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে: লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, ষ, কারাগার ও বোধ।

এ অভিনেতার সিনেমাগুলোর মধ্যে রয়েছে: দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায় ও ঢাকা অ্যাটাক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে

আপডেট টাইম : ১০:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩