ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বাংলাদেশ-পাকিস্তান সমীকরণে এগিয়ে কারা?

এশিয়া কাপের যাত্রা শুভ না হলেও বাংলাদেশ দল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। আফগানিস্তানকে হারানোর পরে পুরো দলই রয়েছে ফুরফুরে মেজাজে। সেইসঙ্গে দলের মধ্যে এসেছে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস। সবকিছু নিয়ে পাকিস্তান বাধা পার করতে মাঠে নামছে টাইগার বাহিনী।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের লাহোরে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। ম্যাচটিতে জয় পেতে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। কারণ এখনও পর্যন্ত পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। ফলে এবার হারালে হবে নতুন ইতিহাস।

সবশেষ ৫ ম্যাচের মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। যেখানে ৪টি জয় এসেছে লাল-সবুজের পক্ষে। আর একটি জয় পেয়েছে পাকিস্তান। তবে সেগুলো অনেক আগের পরিসংখ্যান। দুদলের মধ্যে সবশেষ ম্যাচটি হয়েছে ২০১৯ সালের জুলাইতে। তারপরে ওয়ানডে ম্যাচে মুখোমুখি দেখা হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের।

এছাড়া এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৭ ম্যাচ হয়েছে এই দুই দলের মধ্যে। যেখানে অনেক এগিয়ে পাকিস্তান। তাদের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় কেবল ৫টি। যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার ফল কোনদিকে যায়, সেটি দেখার জন্য ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ দিকে টাইগারদের পাওয়া ৫ জয়ের তিনটিই এসেছে ঘরের মাটিতে। বাকি দুটির একটি আবুধাবিতে ২০১৮ সালে এবং অন্যটি ১৯৯৯ সালে ইংল্যান্ডের নর্থাম্পটনে। পাকিস্তানের ঘরের মাটিতে ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটিতেও জয় পায়নি লাল-সবুজের দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বাংলাদেশ-পাকিস্তান সমীকরণে এগিয়ে কারা?

আপডেট টাইম : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩