ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে, এতিমখানায় গেল খাবার

দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড। এ সময় বর যাত্রীদের জন্য তৈরি করা খাবার এতিম খানায় বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম উপস্থিত ছিলেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, শিমুলদাইড় গ্রামে মো. আসাদুল ইসলামের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনু ইসলামের বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বরপক্ষ উপস্থিত না হওয়ায় কনের অভিভাবককে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় বরপক্ষের জন্য রান্না করা খাবার বরইতলী আহমদ আরী এতিমখানা ও বেরীপটল হাফেজিয়া কওমি মাদরাসার এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে, এতিমখানায় গেল খাবার

আপডেট টাইম : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩