ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিটিএস তারকাদের সঙ্গে দেখা করতে ঘর ছাড়ল ৩ স্কুলছাত্রী

উন্মাদনার আরেক নাম বিটিএস আর্মি। দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ডটি তাদের জনপ্রিয়তার জাল বিছিয়ে রেখেছে বিশ্বজুড়ে। পপ ঘরানার গানে বিশ্ব মাতিয়ে রেখেছে ব্যান্ডটি।

তুমুল জনপ্রিয় এই বিটিএসের খোঁজে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঘর ছাড়লেন ভারতের মুর্শিদাবাদের তিন স্কুলছাত্রী। বাড়ি থেকে হাওড়া পর্যন্ত গিয়েছিলেন তারা। কিন্তু তাদের এই চেষ্টা সফল হয়নি। পুলিশ তাদের উদ্ধার করেছে। খবর ভারতীয় সংবাদয়ামধ্যমের।

গত ৫ সেপ্টেম্বর বিকালে বাড়ি থেকে কিছু টাকা পয়সা ও জামাকাপড় নিয়ে পালিয়ে যায় ওই তিন ছাত্রী। প্রথম ট্রেন ধরে তারা পৌঁছায় শিয়ালদহ স্টেশনে। তারপর সেখানে থেকে ট্যাক্সি করে সল্টলেকে যায়। কোনো হোটেল না পেয়ে ফের শিয়ালদহ স্টেশনে ফিরতে হয় তাদের।

ততক্ষণে মুর্শিদাবাদ পুলিশ নেমে পড়েছে ওই তিন ছাত্রীর খোঁজে। বিষয়টি জানতে পারেন হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা। তিনি ওই ছাত্রীদের একজনের কাছে থাকা মোবাইল ট্র্যাক করেন। পরে হাওড়া থেকে সল্টলেক হয়ে শিয়ালদহ পর্যন্ত তাদের খোঁজ শুরু হয়।

শেষপর্যন্ত তাদের খোঁজ মেলে শালিমার স্টেশনে। স্টেশনের ওয়েটিং রুমে লুকিয়ে ছিল ওই তিন ছাত্রী। সাঁতরাগাছি পুলিশ ওই তিন ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে বিটিএস গ্রুপের। সেখান থেকেই তাদের জানানো চাইলে বিটিএসের সঙ্গে গান করতে পারবে তারা। এ খবর পেয়েই ঘর ছেড়েছিল তিন স্কুলছাত্রী।

এদিকে ছাত্রীদের বয়ান শুনে পুলিশ ধারনা করছে কোনো দুষ্কৃতীকারী চক্রের খপ্পড়ে পড়তে যাচ্ছিল তারা। এরইমধ্যে চক্রের সন্ধানে নেমে পড়েছে ভারতীয় পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিটিএস তারকাদের সঙ্গে দেখা করতে ঘর ছাড়ল ৩ স্কুলছাত্রী

আপডেট টাইম : ০৪:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩