ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দলের মহাতারকাকে ছাড়াই পর্তুগাল জয় পেয়েছে বড় ব্যবধানে। অপেক্ষাকৃত দুর্বল লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও লুক্সেমবার্গ। ম্যাচটিতে ৯-০ গোলের জয় পায় পর্তুগাল। দলটির হয়ে জোড়া গোল করেছেন গনজালো ইনাসিও, গনজালো রামোস ও দিয়োগো জোতা। এছাড়া একটি করে গোল করেছেন রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ এবং জোয়াও ফেলিক্স।

এই জয়ের মধ্য দিয়ে দুর্দান্ত ছন্দে থাকার প্রমাণ দিল পর্তুগাল। ইউরো ২০২৪ এর বাছাইপর্বে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে অপরাজিতই থাকল পর্তুগাল। শুধু অপরাজিত নয়, নিজেদের জালও অক্ষুণ্ন রেখেছে রোনালদোর দল। প্রতিপক্ষের জালে ২৪ বার বল জাড়ানোর বিপরীতে একটি গোলও হজম করেনি পর্তুগাল।

এ দিকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর টিকিট নিশ্চিত করার দারপ্রান্তে রয়েছে রোনালদো বাহিনী। পরের ম্যাচে আগামী ১৪ অক্টোবর রাতে স্লোভাকিয়ার বিপক্ষে জয় পেলে তিন ম্যাচ হাতে রেখে ইউরো নিশ্চিত হবে দলটির। তবে সেক্ষেত্রে লুক্সেমবার্গকে হারাতে হবে আইসল্যান্ডের। যদি সেটি না হয়, তাহলে পরের ম্যাচে জয়ের মাধ্যমে জার্মানির টিকিট নিশ্চিত হবে পর্তুগালের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

আপডেট টাইম : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩