ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

বিখ্যার চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোনাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

আপডেট টাইম : ০৮:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩