ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৫ দিনে ৬০০ কোটি ‘জওয়ান

ঢালিউডের কিং শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। এর জ্বরে আছেন ভারত-বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শাহরুখ খানের ভক্তরা। ইতোমধ্যেই হিন্দি সিনেমা জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই সিনেমার।

শাহরুখ খান নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন মাইলফলক দাঁড় করছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভারতের বক্স অফিসে ৩০০ কোটি পার করার পাশাপাশি বিশ্বজুড়ে ৫৭৪ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির পঞ্চমদিন সোমবার ৩২.৯২ কোটি রুপির ব্যবসা করেছে ‘জওয়ান’। আর ৫ দিনে ভারতের বাজারে মোট ৩১৯.০৮ কোটি রুপি সংগ্রহ করে সিনেমাটি।

ভারতের পাশাপাশি বিশ্বের অনান্য প্রান্তেও শাহরুখ ম্যাজিক অব্যাহত। যুক্তরাষ্ট্র, দুবাই, ব্রিটেন, বাংলাদেশে রমরমিয়ে চলছে ‘জওয়ান’।

‘জওয়ান’-এর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সোশ্যাল মিডিয়ার এক পোস্টে মঙ্গলবার জানানো হয়, ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ৫৭৪.৮৯ কোটি রুপি আয় করেছে।

সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে দীপিকা পাডুকোন ক্যামিও করেছেন। এছাড়াও রয়েছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, গিরিজা, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৫ দিনে ৬০০ কোটি ‘জওয়ান

আপডেট টাইম : ০৮:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩